নিজস্ব প্রতিবেদক
পৃথিবী রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পৃথিবীকে রক্ষায় আর দেরি না করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেছেন, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে আমরা কেবলই হারবো।
আজ (বুধবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি ‘মিডনাইট সারভাইভাল ডেডলাইন ফর দ্য ক্লাইমেট’ শীর্ষক জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরামের (সিভিএফ) লিডার্স ইভেন্টে এ আহ্বান করেন।
সিভিএফ এর বর্তমান চেয়ারম্যান হিসেবে বৈশ্বিক নেতাদের এ ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশ নেন- জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) চেয়ার, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
পৃথিবীকে রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে আমরা কেবলই হারবো। আমাদের সব কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সচেতনভাবে আমাদের বাঁচিয়ে রাখার অতিপ্রয়োজনীয় সিস্টেমগুলো ধ্বংস করে দিচ্ছি। সুতরাং পৃথিবীকে রক্ষায় পদক্ষেপ নেওয়ার এখনই সময়, আগামীকাল নয়।
জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমান ক্ষতি কমিয়ে আনতে প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়নের ওপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, বিভিন্ন দেশের সরকারের শুধু প্যারিস চুক্তির আওতায় জাতীয় অবদানে সন্তুষ্ট থাকা উচিত হবে না। তাদের লক্ষ্য ও অবদান আরো বাড়ানো দরকার। জলবায়ু ও পৃথিবীর জন্য ‘ক্লাইমেট জাস্টিস’ ধারণাটি অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে।
প্রযুক্তিতে প্রবেশ সুবিধার পাশাপাশি অর্থায়নে বড় অর্থনীতির দেশগুলো, মাল্টিলেটারাল উন্নয়ন ব্যাংকস (এমডিবি) ও আর্ন্তজাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (আইএফআই) আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
লোকসান ও ক্ষতি মোকাবিলায় আরও সাহসী পদক্ষেপ নিতে বলেন শেখ হাসিনা।
দুর্যোগ প্রশমন, অভিযোজন, দুর্যোগ মোকাবিলা ও পুনরুদ্ধারে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতিবছর কমপক্ষে ১০০ বিলিয়ন ডলার সরবরাহ নিশ্চিত করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























