নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:০৪, ৭ অক্টোবর ২০২০
কুয়েতে লোকাল ক্রিমিনাল হিসেবে বিচার হচ্ছে পাপুলের: পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
কুয়েতে চার মাসেরও বেশি সময় ধরে কারাবন্দি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের বিচার সেদেশের লোকাল ক্রিমিনাল (স্থানীয় অপরাধী) হিসেবে হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিন দিনের কুয়েত সফর থেকে ফিরে বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এমপি পাপুল প্রসঙ্গে কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের কথা বলেছেন আবদুল মোমেন।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত বললেন, এ নিয়ে তাকে কেউ কিছু বলেননি। তারা একে লোকাল ইস্যু হিসেবে, লোকাল একজন ক্রিমিনাল হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশি হিসেবে নয়। তার রেসিডেন্ট কার্ড আছে।
আবদুল মোমেন বলেন, এটা একটা ক্রিমিনাল কেস। আমরা খুশি যে ওই ব্যক্তি (পাপুল) ওখানে কূটনীতিক হিসেবে যাননি। আমাদের মন্ত্রণালয় থেকে উনি, উনার পরিবার কেউই কূটনৈতিক পাসপোর্ট সংগ্রহ করেননি। ওখানে স্থানীয় একজন ব্যবসায়ী হিসেবে উনাকে তারা গ্রেপ্তার করেছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, তার কুয়েত সফরে কুয়েতের আমির, পররাষ্ট্রমন্ত্রীসহ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও কথা হয়েছে। মন্ত্রী বলেন, এ নিয়ে তারা আমাদের সঙ্গে কোনো আলাপ করেনি, আমরাও করিনি।
তিনি বলেন, আমাদের কিছু কর্মকর্তা বলেছেন, তিনি (পাপুল) অনেক লোককে চাকরি দিয়েছেন। কুয়েতেও কিছু দুষ্ট লোক আছে। ওদের ঘুষ-টুষ দিয়ে তিনি ওদের চাকরি দিয়েছিলেন। এখন তারা খুঁজে খুঁজে বের করছে উনার মাধ্যমে কারও চাকরি হয়েছে কি না।
‘সেগুলো পর্যবেক্ষণ করে ভালো হলে রাখছে, অন্যরকম হলে বের করে দিচ্ছে। তাদের চাকরি হারানোর সম্ভাবনা আছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি পাপুল ইস্যুতে কুয়েত সফরে তার কোনো অস্বস্তি ছিল না। কারণ তার সফরের মূল উদ্দেশ্য ছিল প্রয়াত আমিরের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোকবার্তা ও নতুন আমিরের জন্য অভিনন্দন বার্তা পৌঁছে দেওয়া।
তিনি জানান, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক ও আলোচনা নির্ধারিত ছিল না। এরপরও তারা আন্তরিক হয়ে বৈঠক করেছেন। কোভিডের কারণে বাংলাদেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের ফেরার বিষয়ে আজ-কালের মধ্যে সিদ্ধান্ত হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে কুয়েত বাংলাদেশের পাশে আছে।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী গত রবিবার কুয়েত সফরে যান। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও তার সঙ্গে ছিলেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























