ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৩, ৮ অক্টোবর ২০২০

দেশে একদিনে আরো ২০ মৃত্যু, নতুন শনাক্ত ১৪৪১

করোনাভাইরাস

করোনাভাইরাস

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের  সংক্রমণে আরো ২০ জনের প্রাণহানি ঘটেছে। একই সাথে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ১ হাজার ৪৪১ জনকে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬০৫ টি। 

দেশে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন। এবং ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬০ জনে। 

২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ১ হাজার ৬৮৫ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জনে দাঁড়িয়েছে।

আইনিউজ/এসডিপি       

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়