ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৫, ১ নভেম্বর ২০২০

শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ

সংগৃহীত

সংগৃহীত

সেশনজটহীন মেডিকেল শিক্ষাবর্ষসহ কয়েকটি দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।

রোববার দুপুরের দিকে শতাধিক শিক্ষার্থী শাহবাগ মোড় অবোরধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবি, করোনা মহামারিতে প্রফের (পরীক্ষা) বিকল্প, অনতিবিলম্বে সেশনজট দূর করতে পরবর্তী পর্যায়ের অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া, পরীক্ষা ও ক্লাসবিষয়ক সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে মেডিকেলের শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করা।

শাহবাগ মোড়ে অবস্থানে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেলের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা সেশনজটে পড়ে যাচ্ছি। করোনার মধ্যে আমরা পরীক্ষায় বসতে চাই না। তাই এবার বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাইছি।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়