নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৮, ১ নভেম্বর ২০২০
পাঁচ গন্তব্যে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত
সংগৃহীত ছবি
করোনাভাইরাস পরিস্থিতিতে পাঁচ আন্তর্জাতিক গন্তব্যে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আজ (রবিবার) বিমান সূত্র এ তথ্য জানায়।
বিমানের ওয়েবসাইটে বলা হয়, ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমান্ডু, মাস্কাট ও কুয়েত রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হলো। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেওয়া হবে।
কোভিড-১৯ মহামারি দেখা দিলে গত মার্চ মাস থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি কিছুটা উন্নতি হলে এরইমধ্যে কয়েকটি রুটে ফের ফ্লাইট চালু করেছে বিমান। তবে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমান্ডু, মাস্কাট ও কুয়েত রুটে ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত থাকবে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























