আবহাওয়া ডেস্ক
দেশের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা
ফাইল ছবি
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রংপুর ও রাজশাহী বিভাগের রাতের তাপমাত্রা কমতে পারে। অন্যান্য বিভাগে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পরবর্তী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষে বজ্রসহ বৃষ্টিপাতের পরিস্থিতি ভালো হতে পারে।
এদিকে মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























