নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৫৯, ১ মার্চ ২০২১
কার্টুনিস্ট কিশোরের জামিনের বিষয়ে আদেশ ৩ মার্চ
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক জনপ্রিয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিনের বিষয়ে আদেশের দিন আগামী ৩ মার্চ ধার্য করেছেন আদালত।
সোমবার (১ মার্চ) কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন চেয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানি শেষে এই তারিখ ধার্য করে আদালত।
হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এদিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে ২৩ ফেব্রুয়ারি মামলার সুষ্ঠু তদন্তের জন্য কিশোরকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) এসআই আফসার হোসেন। এই আবেদনের শুনানিতে রোববার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ড নামঞ্জুরের আদেশ দেন।
গত বছরের মে মাসে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে ঢাকার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দুজনসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
এদিকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এই মামলায় বন্দি থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখক মুশতাক আহমেদ।এ ঘটনায় গাজীপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর-
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















