ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২, ৪ মার্চ ২০২১
আপডেট: ১২:১৭, ৪ মার্চ ২০২১

এইচ টি ইমাম আর নেই

এইচটি ইমাম

এইচটি ইমাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচটি) ইমাম ইন্তেকাল করেছেন। বুধবার রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাত ১টা ২০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা নিয়ে দুই সপ্তাহ আগে সিএমএইচে ভর্তি হন এইচ টি ইমাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

এইচ টি ইমাম একজন পরিচিত রাজনীতিবিদ। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা হয়েও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। প্রবাসী সরকার পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন এইচ টি ইমাম।

এদিকে, এইচ টি ইমামে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর-

এইচ টি ইমামের শারীরিক অবস্থার অবনতি

সিএমএইচে ভর্তি এইচ টি ইমাম

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়