নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৩, ১০ মার্চ ২০২১
টিকা নেয়ার ২৯ দিন পর করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার
মোহা. শফিকুল ইসলাম
টিকা নেয়ার ২৯ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানা গেছে, গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়। তবে করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনারের শারীরিক অন্য কোনো জটিলতা নেই।
গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। সেদিন ডিএমপি কমিশনারও টিকা নিয়েছিলেন। টিকা নেওয়ার ২৯ দিনের মাথায় করোনা শনাক্ত হলো ডিএমপি কমিশনারের।
দেশে মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে পুলিশ সদস্য ১৬ হাজার ৫৮৯ জন ও র্যাব ২ হাজার ৫২৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ-র্যাবের ৮৬ জন সদস্য মারা গেছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়

























