নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৯, ১২ মার্চ ২০২১
সংক্রমণ বাড়লে পেছাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ আবারো পেছানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
শুক্রবার (১২ মার্চ) এক অনুষ্ঠানে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছানোর কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে। যদি সংক্রমণ বাড়তে থাকে তবে সিদ্ধান্তে (৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার) পরিবর্তন আসতে পারে। তবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামীকাল শনিবার (১৩ মার্চ) এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। সেখানে পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্যের বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বিবেচনার। করোনাভাইরাসের ঊর্ধ্বগতি থাকলে জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।
প্রায় এক বছর বন্ধ থাকার পর ৩০ মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা রয়েছে।
যখন সেই ঘোষণা দেয়া হয়েছিল তখন করোনার শনাক্ত হার ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। পরে তা আরো কমে ২ দশমিক ৮৭ শতাংশ হয়। তবে এরপর থেকে তা বাড়তে থাকে। শুক্রবার দৈনিক শনাক্তের হার আবার ৬ শতাংশ ছাড়িয়ে যায়।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























