ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩, ১৫ মার্চ ২০২১
আপডেট: ১৬:২২, ১৫ মার্চ ২০২১

করোনা: দেশে দৈনিক শনাক্তের হার ৯ শতাংশ ছাড়াল

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার ৯ শতাংশ ছাড়াল। ২৪ ঘণ্টায় শনাক্ত করা হয়েছে নতুন ১ হাজার ৭৭৩ জনকে। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। ফলে ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯.৪৮ শতাংশে। 

একই সময়ে ভাইরাসটির দ্বারা সংক্রমিত আরও ২৬ জন মারা গেছেন। যা গত ৭ জানুয়ারির পর একদিনে সর্বোচ্চ।

সোমবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫৭১ জনে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৩২ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ১২৭ জনে। করোনা শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৬৯৫ টি।

এদিকে সংক্রমণ বাড়ায় দেশের সকল হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে সারা দেশে আইসিইউ বেডও প্রস্তুত রাখতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খুরশীদ আলম রোববার জানিয়েছেন, এখন যারা আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগই তরুণ, আক্রান্তদের অনেককেই আইসিইউতে ভর্তি করা লাগছে।

তিনি আরও জানান, গত দুই মাসে আমার কাছে কখনোই আইসিইউ বেডের জন্য কোনো অনুরোধ আসে নাই। কিন্তু গত কয়েকদিন ধরে ফোন পাচ্ছি আইসিইউ বেড পাওয়া যাচ্ছে না, দেন। এখন যারা আক্রান্ত হচ্ছেন। আগে আমরা দেখছিলাম যাদের কোমর্বিডিটি আছে তাদের আইসিইউ লাগত। এখন ইয়াং, ভালো, সুস্থ, তারাও আক্রান্ত হচ্ছেন।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

‘রিভিউ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত’

বাড়ছে সংক্রমণ, সারা দেশে আইসিইউ বেড প্রস্তুত রাখার নির্দেশ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়