নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৯, ১৮ মার্চ ২০২১
করোনায় আক্রান্ত রিজভী হাসপাতালে আক্রান্ত
রুহুল কবির রিজভী
হাসপাতালে ভর্তি হয়েছেন করোনায় আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
এর আগে বুধবার জানা গিয়েছিল রিজভীর করোনা আক্রান্তের খবর। এদিন রাজধানীর পপুলার হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে রিজভীর ফলাফল পজিটিভ আসে।
রিজভী জানান, গত তিন-চার দিন ধরেই তার জ্বর ছিল। এর মধ্যে বুধবার হাসপাতালে সিটি স্ক্যানের জন্য গেলে সেখানে করোনা টেস্টেরও নমুনা দেয়া হয়। সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, এখনও তার শরীরে প্রচণ্ড জ্বর। মুখে রুচি নেই। এছাড়া অন্য কোনো লক্ষণ নেই।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























