নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:১৪, ২২ মার্চ ২০২১
মতিঝিলে আদমজী কোর্ট ভবনে আগুন
আদমজী কোর্ট ভবনে আগুন
রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১ টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
ফায়ার সার্ভিস বলছে, আগুনের মাত্রা কিছুটা কম দেখা গেলেও পুরো ভবন ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। মতিঝিল ব্যাংক এলাকায় আগুন লাগার কারণে মোট ১৩টি ইউনিট কাজ করছে। প্রথমে ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ইউনিট বাড়ানো হয়। ভবনের ছাদে ফায়ার সার্ভিসের দুটি স্টিলের মই ব্যবহার করে পাইপ টেনে দমকল কর্মীরা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
ভবনে কর্মরত ডিউটি গার্ড আফজাল বলেন, ভবনটির সাততলার কনফারেন্স রুম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার সময় ভবন থেকে সবাই বের হয়ে আসেন। প্রাথমিকভাবে কেউ হতাহত হননি।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























