ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৩, ২২ মার্চ ২০২১

আদমজী কোর্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট

রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট ভবনের সপ্তম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন সোমবার (২২ মার্চ) বিকেল তিনটা ৪৫ মিনিটের দিকে আগুন লাগা ভবনের পাশে ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার দুপুর একটা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের সামনে থাকা একটি ডিউটিরত ফায়ার সার্ভিসের ইউনিটকে প্রথমে পাঠানো হয়। এরপর কয়েক দফায় মোট ১৩টি ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়। সর্বশেষ বিকেল সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইনশাআল্লাহ আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন আর ছড়ানোর শঙ্কা নেই। আমাদের ফায়ার কর্মীরা কাজ করছেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের মহাপরিচালক বলেন, যেহেতু আগুনের ঘটনা ঘটেছে একটি গোডাউনে। সেখানে কাগজপত্রসহ অন্যান্য জিনিসপত্র রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি অগ্নিনির্বাপণের ক্ষেত্রে আরও বেশকিছু সময় লাগবে। তারপরে আমরা বলতে পারবো আগুনের সূত্রপাতের কারণ কী ছিল।

সাজ্জাদ হোসেন বলেন, আমরা আগুন লাগার খবরের পর থেকেই আগুন নেভানোর কাজেই ব্যস্ত রয়েছি। আগুন লাগার কারণ ঠিক কী ছিল তা জানি না। আমাদের ১৩টি ইউনিট কাজ করছে, জনবল আছে ১০০ এর বেশি। আগুন পুরোপুরি নির্বাপণের পর আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে, তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, ভবনটি যেহেতু পাটকল করপোরেশনের। তারাই বলতে পারবে ওই গোডাউনটি কার বা কারা ব্যবহার করছিল। সেখানে কাগজপত্র ছাড়াও আর কী কী ছিল সেটাও দেখা হবে। ভবনটি পুরাতন। ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল জেনেছি তবে তা কী অবস্থায় ছিল তা জানি না। খতিয়ে দেখা হবে।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

মতিঝিলে আদমজী কোর্ট ভবনে আগুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়