ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫, ২৩ মার্চ ২০২১
আপডেট: ২১:৩৮, ২৩ মার্চ ২০২১

দেশে করোনার টিকা নিলেন প্রায় ৫০ লাখ মানুষ

দেশে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম। ফাইল ছবি

দেশে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম। ফাইল ছবি

দেশে করোনার টিকাদান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ টিকা নিয়েছেন। যার মধ্যে মঙ্গলবার নিয়েছেন ৭৮ হাজারের বেশি মানুষ।

মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের করোনার টিকাদান কর্মসূচির সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সারাদেশে টিকা নিয়েছেন ৭৮ হাজার ৩৩০ জন। যার মধ্যে পুরুষ ৪৩ হাজার ৯৯৫ এবং নারী ৩৪ হাজার ৩৩৫ জন রয়েছেন।

দেশে এখন পর্যন্ত ৪৯ লাখ ৯০ হাজার ২৩২ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে ৩১ লাখ ২৪ হাজার ৭২৮ জন পুরুষ এবং নারী ১৮ লাখ ৬৫ হাজার ৫০৪ জন। টিকা নিতে নিবন্ধন করেছেন ৬৩ লাখ ৭৮ হাজার ৬২৭ জন। 

মোট টিকা গ্রহীতার মধ্যে ঢাকা বিভাগে ১৫ লাখ ৯৮ হাজার ৯১ জন, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ২৮ হাজার ৮০৩, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ১৪ হাজার ৯১৩, রাজশাহী বিভাগে ৫ লাখ ৫৮ হাজার ২৪২, রংপুর বিভাগে ৪ লাখ ৯৯ হাজার ৮৮৯, খুলনা বিভাগে ৬ লাখ ৪৬ হাজার ৪২, বরিশাল বিভাগে ২ লাখ ২৮ হাজার ৩৭৪ এবং সিলেট বিভাগে ২ লাখ ৫৯ হাজার ৮৭৮ জন রয়েছেন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে এই কার্যক্রম চলে।

দেশে ৮ মাস পর করোনায় দৈনিক শনাক্ত তিন হাজার ছাড়ালো

দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৯৫৪ টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৫৫৪ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা গত ৮ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩.৬৯ শতাংশ।

একই সময়ে মারা গেছেন আরও ১৮ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮৩৫ জন। স্বাস্থ্য অধিদফতর থেকে মঙ্গলবার (২৩ মার্চ) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সকল তথ্য জানা গেছে।

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মারা গেছেন ৮ হাজার ৭৩৮ জনে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়