নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:১৫, ৩ এপ্রিল ২০২১
রুমিন ফারহানাকে দলীয় হুইপ করার প্রস্তাব বিএনপির
সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি।
শনিবার (৩ এপ্রিল) সংসদ অধিবেশন শুরুর আগে স্পিকারের কাছে এই আবেদন করে দলটি।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
এ সময় বিএনপির সংসদ সদস্য হারুন-অর রশিদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। একাদশ সংসদে আনুপাতিক হারে বিএনপি একটি মাত্র সংরক্ষিত আসন পেয়েছে। সেই আসনে বিএনপি রুমিনকে মনোনয়ন দিয়েছে।
উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জাতীয় সংসদের সংক্ষিপ্ত অধিবেশন শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদের ১২তম এই অধিবেশন বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়। এটি মাত্র তিন কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।
কঠোর স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে যোগ দেয়া সংসদ সদস্যদের করোনা টেস্ট করতে হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদে প্রবেশ করতে হয়েছে।
৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে বলে এর মেয়াদ স্বল্পকালীন হবে। সংবিধান অনুযায়ি সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে।
[আরও পড়ুন: রিসোর্ট থেকে নারীসহ আটক হেফাজতের মামুনুল হক]
[আরও পড়ুন: ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন]
সংসদ সচিবালয় থেকে জানানো হয় দেশে করোনা পরিস্থিতির ক্রমাবনতির ফলে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল, ৩ ও ৪ এপ্রিল এই তিন কার্যদিবস চালানোর বিষয়টি মোটামুটি ঠিক করা হয়েছে। সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহ করতে বলা হয়েছে।
এদিকে গত ২ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শেষ হয়। গত ১৮ জানুয়ারি ওই অধিবেশন শুরু হয়। বছরের প্রথম অধিবেশন সংবিধান অনুযায়ি সে অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেন। ওই অধিবেশনের ১২ কার্যদিবসে মোট ৬টি বিল পাস হয়।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























