Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১২ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৮, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৩৭, ৪ এপ্রিল ২০২১

কি জানালেন মামুনুল হকের `দ্বিতীয় স্ত্রী`?

কথিত দ্বিতীয় স্ত্রী ও মামুনুল হক

কথিত দ্বিতীয় স্ত্রী ও মামুনুল হক

নিজেদের মধ্যে একান্তে সময় কাটাতে সোনারগাঁয়ের ওই রিসোর্টে গিয়েছিলেন বলে জানিয়েছেন মামুনুল হকের 'দ্বিতীয় স্ত্রী' আমিনা তৈয়ব। 

শনিবার (৩ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি অভিজাত রিসোর্টে নারীসহ অবস্থান করার সময় আটক হয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। পরে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেন তিনি। 

এ বিষয়ে ওই নারীর পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়। রিসোর্টটিতে ধারণ করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

এতে নিজেকে ফরিদপুরের আলফাডাঙার বলে পরিচয় দেন ওই নারী। আমিনা তৈয়ব বলেন, প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এদিকে এসেছি। জোহরের পর একটু রেস্ট নেওয়ার জন্য এখানে এসেছিলাম। লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম।  

ভিডিওতে দেখা যায় একজন নারী মামুনুল হকের স্ত্রীকে বিভিন্ন প্রশ্ন করছেন এবং তিনি সেসব প্রশ্নের উত্তর দিচ্ছেন। কথোপকথনের বিস্তারিত তুলে ধরা হলো- 

: আপনার নাম কী?

-জান্নাত আরা ঝর্না

: আপনার বাবার নাম?

-ওয়ালিউর রহমান।

: বাড়ি কোথায়?

-ফরিদপুর, ভাঙ্গা থানায়... আলফাডাঙ্গা থানা

: একটু আগে বললেন ভাঙ্গা থানায়।

-না, ভাঙ্গা থানায় না, ভুল হয়ে গেছে।

: আপনি মামুনুল হক সাহেবের সেকেন্ড ওয়াইফ না?

- হ্যাঁ

: আপনাদের কোনো বেবি নেই?

- না

: মামুনুল হকের প্রথম স্ত্রীর কয়জন সন্তান?

-চারজন

: মেয়ে নেই?

-না।

: এখানে কখন এসেছেন?

- আজ জোহরের পরে

: এর আগে কোথায় ছিলেন?

-বাসায় ছিলাম

: বাসা কোথায়, কোন বাসায়, ঢাকায়?

-জি

: ঢাকায় বাসা কোথায় আপনাদের

-মোহাম্মদপুর

: মোহাম্মদপুর কোথায়?

-মোহাম্মদপুর ওখানে বাসা

: এখানে কি বেড়াতে এসেছিলেন নাকি থাকতে এসেছিলেন?

- বেড়াতে এসেছিলাম

: কোথায় বেড়াতে এসেছিলেন?

-না এখানেই এসেছিলাম, রেস্টে

: বাসায় রেস্ট করার যায়গা নেই?

-অবশ্যই আছে। বাসায় কি সবাই সব সময় রেস্ট করে? বাহিরে কেনো যায়, দেশের বাহিরেওতো যায়, যায় না?

: হ্যাঁ, দেশের বাহিরে যায়, কিন্তু প্রাকৃতিক পরিবেশ দেখতে যায়

-এখানে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতেই আমরা এখানে এসেছি। একটু রেস্ট করেই চলে যাবো।

: হঠাৎ করে সোরগোল কেনো হলো, বা কী করে সবাই জানলো?

- আমি এ বিষয়ে কিছু জানি না

: আপনি বাথরুমে কেনো আসলেন?

-অ্যাকচ্যুয়ালি অনেক মানুষ তাই

: আপনার তো হাসবেন্ড

- আমার হাজবেন্ড ঠিক আছে। বাট আমার হাজবেন্ড তো অন্য আট-দশজনের মতো সাধারণ কেউ না, আমি সবার সামনে যেতে পারি না তাই

জানা যায়, আল্লামা মামুনুল হক আজ দুপুরে সোনারগাঁয়ের তিনতারকা হোটেল রয়েল রিসোর্টে একজন নারীসহ প্রবেশ করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা হাজির হয়ে তাকে আটক করে এবং তার সঙ্গে নারীর পরিচয় জানতে চান। তিনি এর উত্তর দিতে না পারায় এলাকাবাসী তাকে ঘিরে রাখে।

[আরও পড়ুন: রিসোর্টে নারীসহ অবরুদ্ধ মামুনুল হক: চলছে জিজ্ঞাসাবাদ]

[আরও পড়ুন: রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নিয়েছে হেফাজত]

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সঙ্গে থাকা নারী তার বিবাহিত স্ত্রী। তিনি তাকে দুই বছর যাবত বিয়ে করেছেন। 

খবর পেয়ে র‍্যাব-১১ এএসপি জসিমউদ্দিন চৌধুরী পিপিএম, পুলিশের এএসপি, সহকারি কমিশনার (ভূমি) ও সোনারগাঁ থানার ওসি ঘটনাস্থলে হাজির হয়েছেন। 

মামুনুল হককে ছাড়িয়ে নিতে রিসোর্টের সামনে হেফাজত কর্মীদের ভাঙচুর

পরে মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্ট থেকে নিয়ে গেছেন তার সমর্থকরা।

সন্ধ্যার পর মামুনুল হক অবরুদ্ধ থাকার সংবাদ শুনে কয়েকশ মানুষ রিসোর্টটির সামনে এসে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে। পরে সেখান থেকে তাকে পাশের একটি মসজিদে নিয়ে যায় তারা।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তবিদুর রহমান বলেন, রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে হেফাজতের কর্মীরা।

আইনিউজ/এসডি

[আইনিউজের ফেসবুক পেইজে মামুনুল হককে আটকের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন]

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়