নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৫২, ৬ এপ্রিল ২০২১
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩৫
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবির পর আরও ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬ জনে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে আরও ছয়টি লাশ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ঘটনার দিন রবিবার পাঁচ নারীর লাশ উদ্ধার করা হয়। পরদিন সোমবার আরও ২৫ জনের লাশ উদ্ধার করে কোস্টগার্ড, নেভি, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
সোমবার পর্যন্ত উদ্ধার হওয়া ৩০ জনের মধ্যে ১৬ জন নারী, নয়জন পুরুষ ও পাঁচ শিশু রয়েছে।
গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার চর সৈয়দপুর কয়লা ঘাট ও বন্দর মদনগঞ্জ এলাকার মাঝামাঝি শীতলক্ষ্যায় নির্মাণাধীন সেতুর নিচে একটি কোস্টার জাহাজের ধাক্কায় এমএল সাবিত আল হাসান নামের যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। লঞ্চে অনুমানিক ১৫০ জন যাত্রী ছিল।
এ ঘটনার পর নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ্ জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খারিজা তাহেরা ববিকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনে প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।
অপরদিকে বিআইডব্লিউটি-এর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেকের নির্দেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিআইডব্লিউটি-এর পরিচালক (নৌ নিরাপত্তা) রফিকুল ইসলামকে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























