ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:১৩, ৯ এপ্রিল ২০২১

করোনায় দেশে সর্বোচ্চ ৭৪ জনের প্রাণহানি

করোনাকালীন বাংলাদেশ। ফাইল ছবি

করোনাকালীন বাংলাদেশ। ফাইল ছবি

করোনার শনাক্ত এবং মৃত্যুতে আবারও রেকর্ড গড়ল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় করোনায় একদিনে সর্বোচ্চ ৭৪ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে ৬ হাজার ৮৫৪ জনকে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে। 

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৫২১ জনে।  

করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৯৩ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ। 

একদিনে আরও ৩ হাজার ৩৯১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬৫ হাজার ৩০ জনে দাঁড়িয়েছে।

দেশে শনাক্তের ৮১ শতাংশই দক্ষিণ আফ্রিকার ধরন

দেশে শনাক্ত রোগীদের মধ্যে দক্ষিণ আফ্রিকান করোনার ধরনের মিল পাওয়া গেছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি জানিয়েছে, দেশে শনাক্ত করোনাভাইরাসের ধরনগুলোর মধ্যে এখন ৮১ শতাংশই দক্ষিণ আফ্রিকার ‘ভ্যারিয়ান্ট’। অন্য যে সব ধরন পাওয়া গিয়েছে বাংলাদেশে, তার মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরনটি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে।

করোনা ভাইরাসের নানা ধরনের মধ্যে ইউকে ধরন, দক্ষিণ আফ্রিকা ধরন এবং ব্রাজিলিয়ান ধরনই সারাবিশ্বে ছড়িয়েছে সবচেয়ে বেশি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়