ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০, ১২ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:০৬, ১৪ এপ্রিল ২০২১

বাংলাদেশে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রেকর্ড ৮৩ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ৭ হাজার ২০১ জনকে।  

সোমবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে। 

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮২২ জনে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৯৬৮ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৫৯ শতাংশ।

একদিনে আরও ৪ হাজার ৫২৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৮১ হাজার ১১৩ জন দাঁড়িয়েছে। 

এদিকে দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে আটদিনের লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সরকারি-বেসরকারি অফিস এবং গণপরিবহন বন্ধ রাখাসহ ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন:

কঠোর লকডাউনে নেয়া যাবে করোনা টিকা, তবে....

বিধিনিষেধ মানাতে কার্যকর পদক্ষেপ নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ

আটদিনের কঠোর লকডাউনে বন্ধ থাকবে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়