আপডেট: ১৫:০৬, ১ সেপ্টেম্বর ২০১৯
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত করেছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।
এ অবস্থায় রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ মানিক আহমেদ।
তিনি বলেন, আজ রোববার (১ সেপ্টেম্বর) রাতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রশাসন আমাদের আশ্বাস দিলে আমরা এ ধর্মঘট স্থগিত করি।
এর আগে সিলেট পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. কামরুল আহসান ও সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সাথে বৈঠকে বসেন সিলেট পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বৈঠকে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ আশ্বাস দেন সিলেট-সুনামগঞ্জ রুটে এখন থেকে চারটি বিআরটিসির বাস চলাচল করবে। এমন আশ্বাসের ভিত্তিতে স্থগিত করা হয় সোমবার থেকে সিলেট বিভাগের চারটি জেলায় একসাথে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট বুধবার দক্ষিণ সুরমা বাবনাস্থ প্রধান কার্যালয়ে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক সভা থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে চালুকৃত বিআরটিসি বাস সার্ভিস প্রত্যাহার, মহাসড়কে চেকিংয়ের নামে পরিবহন শ্রমিকদের উপর পুলিশি নির্যাতন বন্ধসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সোমবার থেকে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দেয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে দাবি আদায়ে ধর্মঘট চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় সে সভার মাধ্যমে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























