নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:০৫, ১৪ এপ্রিল ২০২১
এক নজরে আব্দুল মতিন খসরু
আব্দুল মতিন খসরু
বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি আব্দুল মতিন খসরু আর নেই। বুধবার (১৪ এপ্রিল) বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ব্যক্তিগত জীবন
আব্দুল মতিন খসরু ১৯৫০ সালের ১২ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. আবদুল মালেক এবং মাতা জাহানারা বেগম। তারা চার ভাই ও এক বোন ছিলেন। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের পিতা।
কর্মজীবন
১৯৭৮ সালে কুমিল্লা জজ কোর্টে আইন পেশায় যুক্ত হন আব্দুল মতিন খসরু। পরে ১৯৮২ সাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে নিয়মিত প্র্যাকটিস শুরু করেন। বাংলাদেশ সরকারের সাবেক আইনমন্ত্রী ছিলেন ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত। বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। ২০২১-২২ সালের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। এছাড়া ১৯৯২ সালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সচিব ছিলেন।
মুক্তিযুদ্ধে ভূমিকা
আব্দুল মতিন খসরু ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।
সংসদ সদস্য নির্বাচিত
আব্দুল মতিন খসরু ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় নির্বাচন করে পাচঁবার (১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮) জাতীয় নির্বাচনে কুমিল্লা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মৃত্যু
২০২১ সালের ১৪ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা বিকেল ৪ টা ৪৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
আইসিইউতে নেয়ার পর আবদুল মতিনের করোনা পরীক্ষা করা। পরে ১ এপ্রিল ফল নেগেটিভ আসে। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ পরিস্থিতিতে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে আজ বিকেলে তিনি মারা যান।
তথ্যসূত্র: উইকিপিডিয়া
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























