ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ২১:০৬, ১৪ এপ্রিল ২০২১

আব্দুল মতিন খসরুর প্রথম জানাজা বৃহস্পতিবার সকালে

আব্দুল মতিন খসরু

আব্দুল মতিন খসরু

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি আব্দুল মতিন খসরুর প্রথম জানাজা বৃহস্পতিবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 

এরপর আব্দুল মতিন খসরুর মরদেহ নেয়া হবে তার জন্মস্থান কুমিল্লায়। সেখানে বুড়িচং উপজেলার হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজার পর তার নিজ গ্রাম মিরপুরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

আব্দুল মতিন খসরুর পরিবারের পক্ষে থেকে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মহিন।

উল্লেখ্য, বুধবার (১৪ এপ্রিল) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল মতিন চৌধুরী।

গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

আইসিইউতে নেয়ার পর আবদুল মতিনের করোনা পরীক্ষা করা। পরে ১ এপ্রিল ফল নেগেটিভ আসে। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ পরিস্থিতিতে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে বুধবার বিকেলে তিনি মারা যান।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

করোনা আক্রান্ত হয়ে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু মারা গেছেন

এক নজরে আব্দুল মতিন খসরু

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়