ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ১৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:১৭, ১৬ এপ্রিল ২০২১

পুলিশের রিমান্ডে `শিশুবক্তা` রফিকুল

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত ২৭ বছর বয়সী রফিকুল ইসলাম মাদানীর দুই দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন আদালত। 

শুক্রবার (১৬ এপ্রিল) তার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সাত দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর বলেন, রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের জন্য রিমান্ড চেয়ে গত মঙ্গলবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে র‍্যাবের করা মামলায় গ্রেফতার করা হয় শিশুবক্তাকে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পরে র‍্যাবের জিজ্ঞাসাবাদে শিশুবক্তা জানিয়েছিলেন, ‘কী আর বলমু স্যার, জোশের কারণে অনেক সময় হুঁশ থাকে না। ওয়াজের মঞ্চে উঠলে শরীরে একটা জোশ চলে আসে। তখন আর নিজেরে ধরে রাখা যায় না। অনেক কিছু না বুঝেই বলে ফেলছি। আর এমন হবে না। এবারের মতো আমারে মাফ করে দেন স্যার... (র‍্যাবের জিজ্ঞাসাবাদের বিষয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন)

বর্তমানে শিশুবক্তা গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়