ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৫১, ১৭ এপ্রিল ২০২১

কলামিস্ট তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

তারেক শামসুর রেহমান

তারেক শামসুর রেহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কলাম লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকায় রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে নিজের বাসায় তার মরদেহ পাওয়া যায়। এ সময় বাসায় কেউ ছিল না। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. শহীদ উল্লাহ বলেন, সকালে তারেক শামসুর রহমানের বাসায় যান গৃহকর্মী। তিনি বাইরে থেকে কলিংবেল বাজাতে থাকলেও দরজা খুলছিল না। পরে গৃহকর্মী নিচে গিয়ে বাড়ির নিরাপত্তারক্ষীকে বিষয়টি জানান। এরপর আশপাশের সবাই ওই বাসার দরজায় গিয়ে তারেক শামসুর রেহমানকে ডাকাডাকি করলেও তার সাড়াশব্দ মেলেনি।

পরে বেলা ১১টার দিকে তুরাগ থানা পুলিশকে জানানো হয়। পুলিশ বাসা দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রির অধিকারী অধ্যাপক রেহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

অধ্যাপনার পাশাপাশি ড. রেহমান নিয়মিত কলাম লিখতেন। আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি এবং তুলনামূলক রাজনীতি নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়