ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৪, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:২২, ১৭ এপ্রিল ২০২১

দেশে করোনায় আজও মারা গেলেন ১০১ জন

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আজও ১০১ জন মারা গেছেন। ফলে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৮৩ জনে।

শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ৩ হাজার ৪৭৩ জনকে। এতে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে। 

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১৮৫ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ।

 

২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৯০৭ জন। ফলে দেশে করোনা থেকে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৮ হাজার ৮১৫ জনে।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। আর ১৮ মার্চ বাংলাদেশ দেখেছিল করোনায় প্রথম মৃত্যু।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়