ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৪, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:৪৬, ১৭ এপ্রিল ২০২১

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বিএনপি নেতা আমান উল্লাহ আমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন। এই বিএনপি নেতার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার পরিবার।

আমান উল্লাহ আমানের ব্যক্তিগত সহকারী মো. উজ্জ্বল বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে তার সিটি স্ক্যান করা হচ্ছে। সিটি স্ক্যান রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।’

তিনি বলেন, ‘গত শুক্রবার গভীর রাতে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর শনিবার সকালে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন পর্যন্ত তেমন কোন জটিলতা নেই।’

এর আগে গত শুক্রবার বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন আমান। রাতেই করোনার রিপোর্ট পজিটিভ আসে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়