ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৩, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:২৪, ১৭ এপ্রিল ২০২১

রিজভীর করোনা নেগেটিভ, কেবিনে স্থানান্তর

রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৭ এপ্রিল) বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় ও করোনার নেগেটিভ রিপোর্ট আসায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে করোনা ইউনিটের অধীনে কেবিনে তার চিকিৎসা চলছে। তার অক্সিজেন স্যাচুরেশনের উন্নতি হয়েছে। তবে এখনো তাকে নরমালি অক্সিজেন দেওয়া হচ্ছে।’

ডা. রফিক বলেন, ‘সব মিলিয়ে রিজভীর শারীরিক অবস্থা ভালো। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। নিজে নিজে হাঁটা চলা ও নড়াচড়া করতে পারছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার পরিবার।’

এর আগে গত ১৬ মার্চ করোনা শনাক্ত হয় রিজভীর। উন্নত চিকিৎসার জন্য ১৭ মার্চ তাকে ভর্তি করা হয় স্কয়ার হাসপাতালে। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়