ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৮, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:৩৯, ১৭ এপ্রিল ২০২১

প্রবাসীদের দাবির মুখে রোববার থেকে সৌদির ফ্লাইট চলবে

ফাইল ছবি

ফাইল ছবি

প্রবাসী শ্রমিকদের দাবির মুখে ফ্লাইট ও টিকিট প্রাপ্তির বিষয়ে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে ঘোষণা এসেছে। রোববার (১৮ এপ্রিল) থেকে সৌদি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চলবে।

শনিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় এ বিষয়টি ঘোষনা দিয়েছেন সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের ব্যবস্থাপক (সেলস এ্যান্ড বুকিং) জাহিদুল ইসলাম।

তবে সৌদিগামীদের মধ্যে ১৪ থেকে ২১ তারিখে যাদের টিকিট করা ছিল বা আছে, তাদের নতুন করে টিকিট রি-ইস্যু করা লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি এয়ারলাইন্স জানায়, সরাসরি কোভিড টেস্ট বা এয়ারপোর্ট না গিয়ে প্রথমে ১৪ থেকে ২১ তারিখের টিকেটগুলো রি-ইস্যু করা লাগবে। এরপর কোভিড টেস্ট করে গমন করতে হবে।

সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যারা টিকেট পাবেন না তাদের ডেকে এনে টাকা ফেরৎ দেওয়ার ব্যবস্থা করবো। এখন সবগুলো করা সম্ভব নয়। শুধু আগামীকালকের যে ফ্লাইটগুলো আছে, আমরা সেগুলো ফুলফিল করার চেষ্টা করছি। এক্ষেত্রে পর্যায়ক্রমে এপ্রিলের ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ তারিখের যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়