ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮, ১৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:২৯, ১৮ এপ্রিল ২০২১

লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

করোনাভাইরাস ও চলমান লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। তাই লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সাথে জানিয়েছেন, আসন্ন ঈদে ৩৬ লাখ ২৫ হাজার পরিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা পাবে।

ওবায়দুল কাদের বলেন, ‘বৈশ্বিক মহামারির এই সঙ্কটে সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। পবিত্র রমজানের ত্যাগ ও সংযমের মাসে দরিদ্রদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।’

রোববার (১৮ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস রাজনৈতিক দল চেনে না। আমরা প্রতিদিনই মূল্যবান প্রাণ হারাচ্ছি। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দোষারোপের রাজনীতি ছেড়ে, অন্ধ সমালোচনার তীর ছোঁড়া বন্ধ করে সংক্রমণ ঠেকাতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়