নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:১২, ১৮ এপ্রিল ২০২১
বিশেষ ফ্লাইটে সৌদি আরব ও ওমানে গেলেন ৪৭৬ জন
ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার বিশেষ ফ্লাইটে ৪৭৬ প্রবাসী কর্মী সৌদি আরব ও ওমানে পৌঁছেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানান, সারাদিনে পাঁচটি দেশে ১২টি বিশেষ ফ্লাইটের স্লট নির্ধারিত রয়েছে। এরই মধ্যে রিয়াদ-মাস্কাট ও দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে তিনটি ফ্লাইট।
এছাড়াও রোববার (১৮ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত আরো নয়টি ফ্লাইটে দেড় সহস্রাধিক যাত্রীর বিভিন্ন দেশে যাওয়ার সিডিউল রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী চলছে সর্বাত্মক লকডাউন। এতে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করে সরকার। ফলে আটকে পড়েন প্রবাসী কর্মীরা। প্রবাসীদের সুবিধার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ শ্রমবাজারে শতাধিক বিশেষ ফ্লাইট অনুমোদন দেয় সরকার। শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালু করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























