ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৪, ১৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:১৬, ১৮ এপ্রিল ২০২১

যে মামলায় গ্রেফতার হলেন মামুনুল হক

মামুনুল হক

মামুনুল হক

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর দুপুর পৌনে ২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশিদ।

মো. হারুন-অর-রশিদ জানান, ‘২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলার তদন্ত চলছিল। তদন্তে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় আমরা তাকে গ্রেফতার করেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তা আপনারা সবাই জানেন।’

ডিসি হারুন বলেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারীর ঘটনার পর থেকেই তিনি নজরদারিতে ছিলেন। সবকিছু মিলিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে আপাতত মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

ডিসি হারুন আরও বলেন, সোমবার (১৯ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হবে। তবে রিমান্ড চাওয়া হবে কি-না তা ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হবে।’

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টকাণ্ডের পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়