ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৬, ১৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:১৭, ১৮ এপ্রিল ২০২১

‘ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বাড়ানো মানে দেশকে শক্তিশালী করা’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

‘ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা আরো বাড়ানো দরকার। তাদের সুযোগ-সুবিধা বাড়ানো মানে দেশকে শক্তিশালী করা। এতে করে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে।’ এমনটাই বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪১তম সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এনবিআর এবং দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) যৌথভাবে এ সভার আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে ব্যবসায়ীদের দাবি-দাওয়া বা চাওয়া যুক্তিসঙ্গত, অযৌক্তিক কোনো চাওয়া থাকে না। তারা দেশের নিবিড় অর্থনীতির চালিকাশক্তি। ব্যবসায়ীদের সুযোগ বাড়িয়ে দিলে দেশ উন্নত হয়।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আপনারা যদি দেশকে উজাড় করে দেন, তাহলে ঠকবেন না। আপনাদের নিজের যেমন আয় বাড়বে, তেমনি দেশের কর্মসংস্থান তৈরি হবে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া এই দেশকে ২০৩০ সালের মধ্যেই আমরা ভালো অবস্থানে নিয়ে যেতে চাই।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের পরিচালনায় অনুষ্ঠানে দেশের ব্যবসায়ী, অ্যাসোসিয়েশন ও চেম্বারের সভাপতি এবং অন্যান্য নেতারা বক্তৃতা করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়