আইনিউজ ডেস্ক
আপডেট: ১৪:১১, ১৯ এপ্রিল ২০২১
ষষ্ঠ রমজানের দোয়া
রহমতের দশকের ষষ্ঠ দিন আজ। আল্লাহ তাআলা মানুষের ওপর এ দশকে রহমত ও করুণা বর্ষণ করেন। আমাদের অস্তিত্বজুড়ে আল্লাহর রহমত। রহমত ছাড়া এক মুহূর্তও বাঁচার উপায় নেই।
আল্লাহর দয়া লাভে রমজানের ষষ্ঠ দিনে মুসলিম উম্মাহর জন্য এ দোয়াটি তুলে ধরা হলো-
উচ্চারণ: আল্লাহুম্মা লা তাখজুলনি ফিহি লিতাআ’ররুদি মা’ছিয়াতিক; ওয়া লা তাদরিবনি বিসিয়াত্বি নাক্বিমাতিক; ওয়া যাহযিহনি ফিহি মিন মুজিবাতি সাখাত্বিক; বিমান্নিকা ওয়া আয়াদিকা ইয়া মুনতাহা রাগবাতির রাগিবিন।
অর্থ: হে আল্লাহ! তোমার নির্দেশ অমান্য করার কারণে এ দিনে আমায় লাঞ্ছিত ও অপদস্থ করো না। তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিওনা। সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো। হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস।
আল্লাহ তাআলা রমজানে মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইস্তিগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দারে মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন। আমিন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























