নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৩৩, ১৯ এপ্রিল ২০২১
করোনায় আক্রান্ত ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার জিকে শামীম
বর্তমানে কারাবন্দি আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্যাসিনো চালানোসহ বিভিন্ন মামলায় গ্রেফতার শামীম এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা ইউনিটে চিকিৎসাধীন।
সোমবার (১৯ এপ্রিল) বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুকের ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে গত ১৪ এপ্রিল জি কে শামীমকে বিএসএমএমইউতে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তাকে সেখানকার করোনা ইউনিটে রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে দেশব্যাপী ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিদেশি মদ, অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন জিকে শামীম। অভিযানে শামীমের বাড়ি ও অফিস থেকে নগদ প্রায় পৌনে দুই কোটি টাকা এবং ১৬৫ কোটি টাকার এফডিআর বা আমানতপত্র জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক আইনে মামলা করে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























