নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৩২, ১৯ এপ্রিল ২০২১
করোনায় ব্যাংক কর্মীর মৃত্যু হলে পরিবার পাবে ৫০ লাখ টাকা
বাংলাদেশ ব্যাংক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্যাংকের কোনো কর্মী মারা গেলে তার পরিবার ৫০ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবে। সোমবার (১৯ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।
মৃত্যুবরণকারী ব্যাংককর্মী পুরুষ হলে তার স্ত্রী ও সন্তান ক্ষতিপূরণের টাকা পাবেন। মৃত ব্যাংককর্মী নারী হলে তার স্বামী ও সন্তান এই টাকা পাবেন। অবিবাহিত ব্যাংককর্মী মারা গেলে তার মা ও বাবা ক্ষতিপূরণের টাকা পাবেন।
সার্কুলারে বলা হয়েছে, প্রথম শ্রেণির কর্মকর্তা, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা সমমান হতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা মারা গেলে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা পাবেন।
এই ধাপের কর্মীদের থেকে নিচের স্তর থেকে শুরু করে ট্রেইনি অ্যাসিসট্যান্স অফিসার বা সমমানের ব্যাংককর্মী মারা গেলে ৩৭ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে ব্যাংক।
এছাড়া স্টাফ বা সাব স্টাফ যেকোনো প্রক্রিয়ায় নিয়োগকৃত ব্যাংককর্মীর করোনায় মৃত্যু ঘটলে ক্ষতিপূরণ ২৫ লাখ টাকা দেবে ব্যাংক কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় আরও বলা হয়, করোনায় ব্যাংককর্মীর মৃত্যুর এই ক্ষতিপূরণের টাকার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীর পুরনো কোনো দায়-দেনা সমন্বয় করা যাবে না।
এছাড়া দেশে প্রচলিত যেকোনো আদেশ বা নীতিমালার আলোকে কর্মকালীন মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ অন্য কোনো তহবিল প্রাপ্তির সুযোগ থাকলে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত এই ক্ষতিপূরণ অতিরিক্ত ক্ষতিপূরণ হিসেবে অবশ্যই দিতে হবে।
গত বছরের ২৯ মার্চ থেকে এই ক্ষতিপূরণ কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ক্ষতিপূরণ চালু থাকবে।
গত বছরের ১৫ এপ্রিল করোনায় মৃত্যুবরণকারী ব্যাংককর্মীদের ক্ষতিপূরণের জন্য প্রথম সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় ব্যাংককর্মীদের করোনায় মৃত্যুর ক্ষেত্রে পদমর্যাদা ভেদে সর্বনিম্ন ৫ লাখ টাকা এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
ওই নির্দেশনাই ঠিকমতো মানেনি অনেক ব্যাংক কর্তৃপক্ষ। তাছাড়া কোনো ব্যাংকে কত কর্মী মারা যাচ্ছেন তারও কোনো হিসাব পাওয়া যায়নি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























