নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৪৪, ১৯ এপ্রিল ২০২১
হেফাজতের বিরুদ্ধে করা ২৩ মামলার তদন্ত করবে সিআইডি
সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ
সাম্প্রতিক সময়ে ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম কর্তৃক সারাদেশে ঘটে যাওয়া ভাঙচুর, হামলা ও ক্ষয়ক্ষতিতে বিভিন্ন সময় দায়ের করা ২৩টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
সোমবার (১৯ এপ্রিল) সিআইডির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
মাহবুবুর রহমান বলেন, হেফাজতে ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ ও চট্টগ্রামের একাধিক মামলার তদন্ত করবে সিআইডি। মামলাগুলোর মধ্যে ২০১৬ সালের পাঁচটি মামলা আর সাম্প্রতিক সময়ের ১৮টি।
‘আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই তদন্ত শেষ করব এবং যারা এখনো আইনের আওতায় আসেনি তাদের আইনের আওতায় আনার চেষ্টা করব।’
মাহবুবুর রহমান বলেন, ‘হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় যারা উপস্থিত ছিল, মদদ দিয়েছে, উসকানি দিয়েছে, জ্বালাও-পোড়াও করেছে তাদের ফুটেজ ফরেনসিক করা হবে। ফরেনসিক করে যাদের পাওয়া যাবে তাদের সবাইকেই আমরা আইনের আওতায় আনব।’
এছাড়াও ইতোমধ্যে এসব মামলায় যেসব হেফাজত নেতা আটক হয়েছেন তাদেরও সিআইডি জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের বিরোধিতা করে প্রথম ব্যাপক আলোচনায় আসে হেফাজতে ইসলাম। তবে ওই বছরের ৫ মে শাপলা চত্বরে অবস্থানকে কেন্দ্র করে দিনভর নাশকতা এবং গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর সংগঠনটি অনেকটা চুপসে যায়।
পরবর্তী সময়ে সরকারের সঙ্গে সংগঠনটির নেতাদের সুসম্পর্ক গড়ে ওঠে। কওমি সনদের সরকারি স্বীকৃতি দেয় আওয়ামী লীগ সরকার। হেফাজতের আমির আল্লামা আহমদ শফীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় ‘কওমি জননী’ উপাধী।
গত মার্চে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে সংগঠনটি আবার আলোচনায় আসে। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে কয়েক দিনের সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হন, আহত হন সহস্রাধিক। এ সময় ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও সহিংসতার ঘটনাও ঘটে।
এসব ঘটনায় দায়ের করা মামলায় ইতিমধ্যে হেফাজতের আলোচিত নেতা মাওলানা মামুনুল হকসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























