ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৮, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ১১:০৫, ২০ এপ্রিল ২০২১

চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সোমবার। এদিন সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে।

সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সেখানে বলা হয়েছে, সোমবার দেশের ৯টি অঞ্চলের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তার মধ্যে যশোরে ৪০ ডিগ্রি, রাজশাহীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি, খুলনায় ৩৯ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি, মংলায় ৩৮ দশমিক ৭ ডিগ্রি, কুমারখালীতে ৩৮ দশমিক ৬ ডিগ্রি, ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি, ফরিদপুরে ৩৮ দশমিক ২ ডিগ্রি ও টাঙ্গাইলে তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এছাড়া পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এসময় টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলাসহ ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়