ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ২০ এপ্রিল ২০২১
আপডেট: ১০:৫০, ২০ এপ্রিল ২০২১

সরকারের কঠোর অবস্থানে চাপে হেফাজত, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠকে শীর্ষ নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে হেফাজত নেতৃবৃন্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে হেফাজত নেতৃবৃন্দ

সম্প্রতি ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের সারাদেশে হরতাল-ভাঙচুরের তাণ্ডবে কঠোর অবস্থান নিয়েছে সরকার। কোণঠাসা হেফাজতের নেতারা এবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন।

সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার পর হেফাজতের অন্তত ১০ জন নেতা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবনে গেছেন। এদের মধ্যে হেফাজতের আলোচিত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ভাই বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকও রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজী, হেফাজত মহাসচিব নূরুল ইসলাম জিহাদী, মামুনুল হকের ভাই মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), মাওলানা হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ।

এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও হেফাজত নেতাদের সঙ্গে ছিলেন ।

এর আগে সোমবার (১৯ এপ্রিল) দুপুরে সরকারের একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে হেফাজতের পাঁচ শীর্ষ নেতা বৈঠক করেন। হেফাজতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনটির মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জেহাদী।

জানা গেছে, সরকারের কঠোর অবস্থানের কারণে কোণঠাসা হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা সমঝোতার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় তারা গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। হেফাজতের নেতারা চাইছেন, আর কোনও নেতাকর্মীকে যেন আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার না করে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়