মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৪৯, ২০ এপ্রিল ২০২১
গোপনে বারবার খুলছে দয়াল ভান্ডার, এবার ১০ হাজার টাকা জরিমানা
লকডাউনে নির্দিষ্ট সময়ের পরও গোপনে এবং লুকিয়ে লুকিয়ে দোকান খোলা রেখে ব্যবসা করে আসছিলো মৌলভীবাজারের মুদি দোকান ‘দয়াল ভান্ডার’।
করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকির এই সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা করায় সোমবার (১৯ এপ্রিল) মোবাইল কোর্ট পরিচালনা করে মুদি দোকানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে- অনাদায়ে দোকানদারকে ৭ দিনের জেল দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পরে অর্থদণ্ড আদায় হওয়ায় আটককৃত দোকানদারকে ছেড়ে দেয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম আইনিউজকে বলেন, এর আগেও মুদি দোকানটিকে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু বারবার একই অপরাধ করে আসছিলো। যে কারণে আজ তাকে আবারও অর্থদণ্ড দেয়া হয়।
আইনিউজের নিজস্ব সূত্রে জানা গেছে, এর আগেও অর্থদণ্ড দেওয়ার একটু পরেই পুলিশ প্রশাসন চলে গেলে আবার খোলা হয় দয়াল ভান্ডার! এ যেন চলছে পুলিশের সাথে লুকোচুরির খেলা।
এদিকে জানা গেছে, দোকানটি একই অপরাধে পুলিশের কাছে মুচলেকা দেয়।
সোমবার (১৯ এপ্রিল) জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেটেরা। জেলা শহরের কুসুমবাগ, সেন্ট্রাল রোড, বেরীরপাড় এলাকায় দোকানপাট বন্ধ নিশ্চিতে জেলা প্রশাসন কড়া নজরদারি রাখা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























