ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ২০ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:০২, ২০ এপ্রিল ২০২১

সপ্তম রমজানের দোয়া

পবিত্র রমজান মাসের রহমতের দশকের সপ্তম দিন আজ। এ দশকে রহমতের বারিধারা আরও প্রবল বেগে বইতে থাকে। আল্লাহ তাআলা মানুষের ওপর এ দশকে রহমত ও করুনা বর্ষণ করেন। মানুষও তার রহমত ও দয়া প্রত্যাশী। আল্লাহর দয়া লাভে রমজানের সপ্তম দিনে মুসলিম উম্মাহর জন্য এ দোয়াটি তুলে ধরা হলো-

উচ্চারণ: আল্লাহুম্মা আই’ন্নি ফিহি আ’লা সিয়ামিহি ওয়া ক্বিয়ামিহ; ওয়া ঝাননিবনি ফিহি মিন হাফাওয়াতিহি ওয়া আছামিহ; ওয়ারযুক্বনি ফিহি জিকরাকা বিদাওয়ামিহি; বিতাওফিক্বিকা ইয়া হাদিয়াল মুদাললিন।

অর্থ: হে আল্লাহ! এ দিনে আমাকে রোজা পালন ও নামাজ প্রতিষ্ঠায় সাহায্য করুন। আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে হেফাজত করুন। আপনার তাওফিক ও শক্তিতে সবসময় আমাকে আপনার স্মরণে থাকার সুযোগ দিন। গোমরাহী ও পথভ্রষ্টতায় লিপ্ত হওয়া থেকে মুক্তিদান করুন হে সঠিকপথ প্রদর্শনকারী।

আল্লাহ তাআলা রমজানে মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন। আমিন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়