নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৫৩, ২০ এপ্রিল ২০২১
বুধবার থেকে ট্রানজিট ফ্লাইট চালুর সিদ্ধান্ত
বিমান। ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে আটদিনের লকডাউন। ফলে আটকা পড়েছেন অনেক বিদেশগামী। বিশেষ করে বিপাকে পড়েছেন শ্রমিকরা। এজন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালু করেছে সরকার।
এবার জানা গেছে, প্রবাসী কর্মীদের জন্য বুধবার থেকে এক সপ্তাহের জন্য ট্রানজিট ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১৯ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বুধবার থেকে ট্রানজিট ফ্লাইট চালু হবে। মঙ্গলবার এ বিষয়ে আমরা একটি বিজ্ঞপ্তি দিয়ে দেবো।
তিনি আরো জানান, লকডাউনে প্রবাসী কর্মীদের বিষয়টি মাথায় রেখে ১৭ এপ্রিল থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে প্রতি সপ্তাহে শতাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি এবার ট্রানজিট ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, ট্রানজিট ফ্লাইট প্রবাসী কর্মীসহ সবার জন্য উন্মুক্ত। তবে এসব ফ্লাইটে শুধু বাংলাদেশ থেকে যাওয়া যাবে। বাংলাদেশে কোনো ট্রানজিট ফ্লাইট প্রবেশ করবে না।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























