নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৪১, ২০ এপ্রিল ২০২১
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি তরুণ
প্রথমবারের মতো এক সঙ্গে মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ৯ তরুণ। ‘ফোর্বস থার্টি আন্ডার থার্টি’শিরোনামের উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারী (চেঞ্জমেকার) হিসেবে তালিকায় স্থান পেয়েছেন এই ৯ জন।
সোমবার প্রকাশিত ২০২১ সালের ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া’ তালিকায় থাকা বাংলাদেশের নয় উদ্যোক্তা ছয়টি উদ্যোগ নিয়ে কাজ করছেন। ব্যবসা প্রযুক্তি, সামাজিক প্রভাব এবং প্রথমবারের মতো চালু রিটেইল ও ই-কমার্স ক্যাটাগরিতে এশিয়ার সেরা তরুণদের তালিকায় নাম লিখেয়েছেন তারা।
ফোবর্সের তালিকায় স্থান প্রাপ্ত ৯ জন হলেন- গেজ এর সহ-প্রতিষ্ঠাতা শেহজাদ নুর তাউস প্রিয় (২৪) ও মোতাসিম বীর রহমান (২৬), ক্র্যামস্ট্যাক এর প্রতিষ্ঠাতা মীর সাকিব (২৮), অ্যাওয়্যারনেস ৩৬০ এর সহ-প্রতিষ্ঠাতা শমী চৌধুরী (২৬) ও রিজভী আরেফিন (২৬), অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি (২৭), হাইড্রোকিউও প্লাসের সহ-প্রতিষ্ঠাতা রিজওয়ানা হৃদিতা (২৮) ও মোহাম্মদ জাহিন রোহান রাজিন (২২), এবং পিকাবুর সহ-প্রতিষ্ঠাতা মরিন তালুকদার (২৭)।
এর আগে গত বছর এই তালিকায় ছিলেন বাংলাদেশের রাবা খান ও ইশরাত করিম। সর্বশেষ চার বছরে মোট নয় বাংলাদেশি তরুণ এ তালিকায় জায়গা করে নেন।
ফোর্বস বলেছে, মহামারীর মধ্যেও থেমে নেই উদ্যোগ ও উদ্যম। মহামারীর দিন শেষে নতুন দিনের প্রত্যাশায় ‘নিও নরমালের’ এ সময়ে তালিকার স্থান পাওয়া উদ্যোক্তা, বিজ্ঞানী, অ্যাকটিভিস্ট ও তরুণ নেতারা কঠোর পরিশ্রম অব্যাহত রেখেছেন।
ফোর্বস জানিয়েছে, এবারের নির্বাচিতদের মধ্যে ১৭টি স্টার্টআপ দেড় কোটি ডলার তহবিল পেয়েছে ইতোমধ্যে। ভারতের ফিনটেক উদ্যোগ রাজোরপে সম্ভাবনাময় প্রকল্প হিসেবে পরিচিতি পেয়েছে, যেটির মূল্যমান নির্ধারণ হয়েছে ৩ বিলিয়ন ডলার।
তালিকার ভূমিকায় সাময়িকীটি বলেছে, এই প্রজন্মের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে এই ৩০০ উদ্যোক্তা নিজেরা টিকে ছিলেন এবং দীর্ঘ লকডাউনের মধ্যে অনেকটা সফলভাবে এগিয়েছেন। সব ধরনের প্রতিকূলতা ও মহামারীর অনিশ্চয়তার মধ্যেও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে উদ্যোগ ও ব্যবসা এগিয়ে নিয়েছে তারা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























