ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪১, ২০ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:৪১, ২০ এপ্রিল ২০২১

বাংলাদেশকে সঙ্গে নিয়ে করোনার টিকা উৎপাদন করতে চায় রাশিয়া

করোনার টিকা। ফাইল ছবি

করোনার টিকা। ফাইল ছবি

বাংলাদেশের স্থানীয় ফার্মাসিউটিকালগুলোর সঙ্গে মিলে করোনার টিকা ‘স্পুটনিক ভি’ উৎপাদনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের সঙ্গে যৌথ উৎপাদনের বিষয়ে একমত হয়েছি, ... যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাব অনুযায়ী রাশিয়া টেকনোলজি হস্তান্তর করবে আর বাংলাদেশি ফার্মাসিউটিকালগুলো ‘স্পুটনিক ভি’ টিকা উৎপাদন করবে।

তিনি বলেন, ‘যদি সব ঠিকঠাক থাকে... তাহলে এটা হবে স্বল্পমূল্যের এবং এটা তুলনামূলক ভালো হবে।’

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর মাধ্যমে চুক্তি করে বাংলাদেশ। তবে সম্প্রতিনিজ দেশের চাহিদার কথা বলে ভারত সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।

চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউটের প্রতি মাসে ৫০ লাখ করে টিকা পাঠানোর কথা। কিন্তু গত জানুয়ারি মাসে প্রথম চালানের ৫০ লাখ টিকা ঠিকমতো এলেও এরপর থেকেই টিকা সরবরাহে ঘাটতি দেখা দেয়।

সরকারি হিসাবে এ পর্যন্ত দেশে টিকা এসেছে ১ কোটি ২ লাখ। এর মধ্যে দুই দফায় ভারত সরকারের দেওয়া উপহারের ৩২ লাখ টিকা রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়