ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:০৩, ২১ এপ্রিল ২০২১

অষ্টম রমজানে যে দোয়া পড়বেন

পবিত্র রমজান মাসের রহমতের দশকের অষ্টম দিন আজ। এ দশকে রহমতের বারিধারা আরও প্রবল বেগে বইতে থাকে।

রহমতের দশকের শেষ দিকে আল্লাহ তাআলার রহমত লাভে রোজা পালনের পাশাপাশি তাঁর পথে সম্পদ ও সময় ব্যয় করার তাওফিক কামনার একটি দোয়া মুসলিম উম্মাহর তুলে ধরা হলো-

উচ্চারণ: আল্লাহুম্মার যুক্বনি ফিহি রাহমাতাল আয়তামি; ওয়া ইত্বআ’মাত ত্বাআ’মি; ওয়া ইফশাআস সালামি; ওয়া সুহবাতাল কিরামি; বিত্বাওলিকা ইয়া মালঝাআল আমিলিন।

অর্থ: হে আল্লাহ! তোমার রহমতের ওসিলায় এ দিনে আমাকে ইয়াতিমদের প্রতি দয়া করার তাওফিক দাও; ক্ষুধার্তদের খাদ্য দান করার তাওফিক দাও; শান্তি প্রতিষ্ঠা ও নেককার লোকদের সংস্পর্ষ লাভের তাওফিক দাও; হে আকাঙ্ক্ষাকারীদের শ্রেষ্ঠ আশ্রয়স্থল।

আল্লাহ তাআলা রমজানে মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন। আমিন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়