ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৪, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:০৪, ২১ এপ্রিল ২০২১

ডিএনসিসি করোনা হাসপাতালে বেড়েছে রোগীর চাপ

গত ১৮ এপ্রিল চালু হয়েছে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’ এ ইতোমধ্যে দেখা দিয়েছে রোগীর চাপ।

বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ১২৪ জন করোনা রোগী। যাদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন। 

বুধবার (২১ এপ্রিল) দুপুরে হাসপাতালটির পরিচালক এ বি এম নাসির উদ্দিন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি জানান, ঢাকাসহ সারাদেশের করোনা রোগী এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছেন। আমরা এখন পর্যন্ত কাউকে ফেরত পাঠাইনি। তবে এভাবে সব রোগী এখানে আসতে শুরু করলে সেবা দিতে হিমশিম খেতে হবে।

এ বি এম নাসির উদ্দিন আরও জানান, এক হাজার শয্যার হাসপাতালে ২৫০টি শয্যা নিয়ে যাত্রা শুরু করেছি। পর্যাপ্ত জনবল না পাওয়ায় চিকিৎসা সেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আজ আরও কিছু চিকিৎসক এবং নার্স কাজে যোগ দেবেন।

তার দেয়া তথ্যমতে, মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল আটটা থেকে বুধবার (২১ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত হাসপাতালটিতে চারজন রোগী মারা গেছেন। যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগের বয়স ৬০ বছরের বেশি। উদ্বোধনের পর থেকে এ হাসপাতালে এখন পর্যন্ত ১৩ করোনা রোগী মারা গেছেন বলেও জানান পরিচালক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়