ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:১৮, ২১ এপ্রিল ২০২১

দেশে করোনায় মারা গেলেন আরও ৯৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৯৫ জন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ৪ হাজার ২৮০ জনকে।

বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১০ হাজার ৬৮৩ জন। অন্যদিকে  মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩২ হাজার ৬০ জনে। 

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৪০৮ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ।  

২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৭ হাজার ৭২ জন। ফলে দেশে করোনা থেকে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়