নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৩৩, ২১ এপ্রিল ২০২১
বৃহস্পতিবার থেকে খুলছে আর্থিক প্রতিষ্ঠান
বাংলাদেশ ব্যাংক
করোনাভাইরাসে সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউনের মাঝে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানত ও ঋণের কিস্তি জমা এবং জরুরি আর্থিক সেবা দেয়ার লক্ষ্যে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর বরাবর পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে আর্থিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ দুটি শাখা (একটি ঢাকায়, আরেকটি বাইরের) ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য চালু থাকবে।
এতে আরো বলা হয়, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে গ্রাহকদের জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। গ্রাহকরা এখন মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত ভাঙানো ও ঋণের কিস্তি জমা দেওয়াসহ জরুরি আর্থিক সেবাগুলো নিতে পারবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে এতে বলা রয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























