ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৩, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৫৮, ২২ এপ্রিল ২০২১

দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সোয়া ১৮ লাখ মানুষ

দেশে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৭ হাজার ৭৯৮ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৮৮ হাজার ২ এবং নারী ৪৯ হাজার ৭৯৬ জন। এদিন প্রথম ডোজ নিয়েছেন ১৬ হাজার ৮১৭ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ২২৮ এবং নারী ৬ হাজার ৫৮৯ জন।

ফলে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ১৮ লাখ ১৫ হাজার ৯৮৭ জনে। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৫ হাজার ৭৫৮ এবং নারী ৬ লাখ ১০ হাজার ২২৯ জন।

টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ৬১ হাজার ৯০২ জন। এরমধ্যে ৩৫ লাখ ৭৩ হাজার ৪৪৬ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৮৮ হাজার ৪৫৬। বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭১ লাখ ৬৮ হাজার ৮০৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৫২৭ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ২ লাখ ৬৭ হাজার ৮১১ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৮৬ হাজার ৩১৭ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ৮ হাজার ১২৩ জন।

ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮২ হাজার ৪৬৮ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৬ হাজার ৫০৬ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ২ হাজার ২২ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৬৬ হাজার ৪১৪ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯১ হাজার ৬৩৮ জন, প্রথম ডোজ ৬ লাখ ৫৮ হাজার ৪৬১ জন।

রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১০৬ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯২ হাজার ২২৮ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৩৭ জন, প্রথম ডোজ ৭ লাখ ২৫ হাজার ১৫৭ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮০ হাজার ৮৬৭ জন, প্রথম ডোজ ২ লাখ ৪৮ হাজার ৩৪৭ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩২২ জন, প্রথম ডোজ ২ লাখ ৯৮ হাজার ৪৭২ জন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়