নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:০৫, ২২ এপ্রিল ২০২১
আজও ঢাকা-সিলেট-চট্টগ্রামসহ একাধিক স্থানে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
কালবৈশাখী (ফাইল ছবি)
আজ রাতেও ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বয়ে যেতে পারে কালবৈশাখী। দেশজুড়েই ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল বুধবার (২১ এপ্রিল) রাতে দেশের বিভিন্ন এলাকায় বয়ে গেছে কালবৈশাখী ঝড়।
আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিন ধরে বয়ে যাওয়া দাবদাহ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের প্রায় সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এদিকে সীতাকুণ্ড, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের বয়ে যাওয়া দাবদাহ কমে যেতে পারে।
এছাড়াও পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এছাড়া রাতের তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে। এদিকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























